Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাTuesday , 7 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

প্রায় ১১০ বছর বয়সে ইন্তেকাল করলেন৭০ বছরের বিনা বেতনের খাদেম ঠাকুর বাপ

Bartabahok
July 7, 2026 1:17 pm
Link Copied!

প্রায় ১১০ বছর বয়সে ইন্তেকাল করলেন পাকুন্দিয়া বাজার জামে মসজিদের ৬০–৭০ বছরের বিনা বেতনের খাদেম গিয়াসউদ্দিন (টুকুর বাপ)।

পাকুন্দিয়া প্রতিনিধি: পাকুন্দিয়া বাজার জামে মসজিদের প্রবীণ খাদেম, হাপানিয়া বেপারী বাড়ির নিবাসী গিয়াসউদ্দিন (ওরফে টুকুর বাপ) আজ সকাল ৯:৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর আনুমানিক বয়স ছিল প্রায় ১১০ বছর।
মরহুম প্রায় ৬০–৭০ বছর ধরে পাকুন্দিয়া বাজার জামে মসজিদে বিনা পারিশ্রমিকে খাদেম হিসেবে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর দীর্ঘ সেবাময় জীবন এলাকাবাসীর কাছে শ্রদ্ধা ও ভালোবাসার স্মৃতি হয়ে থাকবে।
মরহুমের জানাজার নামাজ আজ আছরের নামাজের পর পাকুন্দিয়া পশু হাসপাতাল মাঠে অনুষ্ঠিত হবে।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমীন।

বার্তাবাহক ডেস্ক | নিজস্ব প্রতিবেদন

Click to listen highlighted text!