Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাFriday , 15 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

উপজেলা চেয়ারম্যান আনিসুল আরেফিন চৌধুরীর ইন্তেকাল

Link Copied!

কিশোরগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল আরেফিন চৌধুরীর ইন্তেকাল

কিশোরগঞ্জ প্রতিনিধি, বার্তাবাহক | ১৫ই আগস্ট ২০২৫ইং

কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পঞ্চায়েত পাড়া নিবাসী মরহুম আফতাব উদ্দিন চৌধুরীর জ্যেষ্ঠপুত্র, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ জনাব আনিসুল আরেফিন চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি আজ শুক্রবার রাত ২টা ৫৫ মিনিটে রংপুর কমিউনিটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং বিভিন্ন সময় চিকিৎসাধীন ছিলেন।

আনিসুল আরেফিন চৌধুরী কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক সেবামূলক উদ্যোগ এবং সাধারণ মানুষের পাশে থাকার জন্য স্থানীয়দের কাছে ব্যাপকভাবে সমাদৃত হন। এছাড়াও তিনি কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সক্রিয় সদস্য ছিলেন এবং সামাজিক-রাজনৈতিক পরিমণ্ডলে একজন সৎ ও নীতিবান ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

মরহুমের জানাজা ও দাফনের সময় ও স্থান পরে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তার মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক সহকর্মী, আইনজীবীসহ সর্বস্তরের মানুষ তার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Click to listen highlighted text!