কিশোরগঞ্জের মানবপাচার মামলার প্রধান আসামি রিয়াজুল গ্রেফতার
বার্তাবাহক কিশোরগঞ্জ | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
এজাহার সূত্রে জানা যায়, ধৃত অভিযুক্ত রিয়াজুল ইসলাম খান (৪৫)সহ এজাহার নামীয় অপর অভিযুক্তগণ বাদীর স্বামী মনিরুজ্জামান খানকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে টাকা গ্রহণ করে। পরবর্তীতে ২০২৪ সালের ২ জুলাই বাদীর স্বামীকে লিথুনিয়া পাঠানোর কথা বলে ঢাকার বিমানবন্দর থেকে নেপালে পাচার করে দেয়। সেখানে ভুক্তভোগী আটক হয়ে মানবেতর জীবনযাপন করতে থাকেন।
ঘটনার পর বাদী ২০২৫ সালের ২২ এপ্রিল কিশোরগঞ্জ সদর থানায় মামলা নং-৪৭, ধারা-৬/৭/৮/১০ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর আওতায় মামলা দায়ের করেন। মামলা রুজুর পর থেকেই র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেফতারে তৎপরতা চালায়।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর আভিযানিক দল আসামি রিয়াজুলের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে র্যাব-৩, সিপিএসসি এর সহযোগিতায় গত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ডিএমপি ঢাকার খিলগাঁও থানার তালতলা এলাকায় অভিযান চালায়। এসময় পলাতক প্রধান আসামি রিয়াজুল ইসলাম খান (৪৫), থানা- কিশোরগঞ্জ সদর, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, মামলার অপর পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।







