ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. ইতিহাস
  6. কিশোরগঞ্জ
  7. খেলা
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জামায়াতে ইসলামী
  12. বঙ্গবন্ধু
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. বীর মুক্তিযোদ্ধা
আজকের সর্বশেষ খবর

নিয়ন্ত্রণহীন কিশোরগঞ্জের কিশোর গ্যাং

Bartabahok
আগস্ট ৯, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

নিয়ন্ত্রণহীন কিশোরগঞ্জের কিশোর গ্যাং
বার্তাবাহক কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে কিশোর গ্যাংয়ের তাণ্ডব এখন চরম পর্যায়ে পৌঁছেছে। ছিনতাজি, মাদক ব্যবসাসহ নানা অপরাধে তারা বেপরোয়া হয়ে উঠেছে। আখড়া বাজার থেকে গৌরাঙ্গ বাজারের ঝুলন্ত ব্রিজ, নরসুন্দা লেকপার, হাড়োয়া মোড়, গুরুদয়াল কলেজ মাঠ, শোলাকিয়া, কাছারি বাজার ব্রিজ, রেলস্টেশনসহ নানা পয়েন্ট তাদের দখলে। সন্ধ্যার পর এসব এলাকায় শিক্ষার্থী ও নারীদের চলাফেরা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, গ্যাং সদস্যরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া, পথচারীদের হুমকি ও মোবাইল ছিনতাই করছে। প্রতিবাদ করলেই রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত এসব কিশোরের হাতে অপমানিত হতে হয়। মাঝে মধ্যে প্রতীকী অভিযান চালালেও বড় কোনো ব্যবস্থা নেই।

গুরুদয়াল কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা বলছেন, প্রশাসন জানলেও কার্যকর পদক্ষেপ নেয় না। অভিভাবকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম সতর্ক করে বলেন, “এখনই কঠোর পদক্ষেপ না নিলে এরা ভবিষ্যতে ভয়ংকর অপরাধী হয়ে উঠবে।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, কিছু গ্যাং সদস্য চিহ্নিত হয়েছে, তবে ভুক্তভোগীরা অভিযোগ না করায় ব্যবস্থা নিতে সমস্যা হয়। তবে স্থানীয়দের মতে, বছরের পর বছর এই আশ্বাস দিলেও বাস্তবে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না।