Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাWednesday , 13 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় ৩১ দফা রূপরেখা বিষয়ক মেধাবৃত্তি পরীক্ষা

Link Copied!

 

পাকুন্দিয়ায় ৩১ দফা রূপরেখা বিষয়ক মেধাবৃত্তি পরীক্ষা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ‘খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন’-এর আয়োজনে আগামী শনিবার (১৬ আগস্ট) একযোগে উপজেলার ১০টি কেন্দ্রে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশ নেবে।

বুধবার (১৩ আগস্ট) পাকুন্দিয়া ডাকবাংলো মিলনায়তনে সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন জানান, পরীক্ষার বিষয় নির্ধারণ করা হয়েছে “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা (৩১ দফা)”, যা বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত সংস্কার পরিকল্পনা।

তিনি আশা প্রকাশ করেন, একাডেমিক পরীক্ষার বাইরে অংশগ্রহণের দিক থেকে এটি দেশের রেকর্ড হতে পারে। সেরা ১০ শিক্ষার্থী এককালীন বৃত্তি এবং সকল অংশগ্রহণকারী শিক্ষা সামগ্রী উপহার পাবে।

Click to listen highlighted text!