Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাSaturday , 16 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

Link Copied!

কিশোরগঞ্জে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কটিয়াদি-পাকুন্দিয়া এলাকায় আজ শুক্রবার (১ আগস্ট) খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা (৩১ দফা)” বিষয়ে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার আল আশরাফ মামুনের আয়োজনে অনুষ্ঠিত এই পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। চারটি গ্রুপে (ক, খ, গ ও ঘ) বিভক্ত হয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী, বই ও ক্যালেন্ডারসহ আকর্ষণীয় উপহারের ব্যবস্থা করা হয়। এছাড়া পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি গ্রুপে ১ম থেকে ১০ম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা সর্বোচ্চ ২৫ হাজার টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত এককালীন শিক্ষাবৃত্তি পাবেন।

এছাড়া অংশগ্রহণ ও ফলাফলের ভিত্তিতে সেরা তিনটি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিটি ১ লাখ টাকা নগদ পুরস্কার প্রদান করা হবে।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৬ই আগস্ট ফলাফল প্রকাশের পর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

বার্তাবাহক কিশোরগঞ্জ

১৬ই আগস্ট ২০২৫

Click to listen highlighted text!