Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাFriday , 3 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

ভৈরবে হাজী আসমত কলেজ ছাত্রদলের হেল্প ডেস্ক, শিক্ষা সামগ্রী ও বিশুদ্ধ পানি বিতরণ

Link Copied!

ভৈরব সরকারি হাজী আসমত কলেজ ছাত্রদলের উদ্যোগে এইচএসসি ২০২৬ শিক্ষাবর্ষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন, শিক্ষা সামগ্রী বিতরণ এবং বিশুদ্ধ খাবার পানি সরবরাহ কর্মসূচি পালিত হয়েছে।


শুক্রবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পরীক্ষার্থীদের বিভিন্ন তথ্যগত সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এবং গরমে স্বস্তি দিতে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি হাজী আসমত কলেজ ছাত্রদলের সভাপতি সানি তালুকদার। তিনি বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের পরীক্ষাকালীন সময়কে সহজতর করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ছাত্রদল নেতাকর্মীরা জানান, সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থেকে সহযোগিতা করা তাদের ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

Click to listen highlighted text!