আমি সুখী হতে পারি, মুক্তি পেলে
যুক্তি খণ্ডায়ে পাই
বুদ্ধিজীবীর শক্ত আওয়াজে
উৎসাহ নিতে চাই।
আমি অবিচার চাই না বলে
গণতন্ত্র চাই,
আমি পুরোনো কথা জাতির কাছে
নির্ভয়ে ব্যক্ত তাই।
যে জাতির জন্য কেঁদেছিল শেখ,
যুদ্ধ করেছিল জিয়া,
সে জাতি কিভাবে তাদের জীবন
নিলো, বল কারিয়া?
যে জাতির জন্য কাব্য লিখিয়া
নজরুল গেল মরে,
সে জাতি কিভাবে কাব্য ছাড়িয়া
অন্য সংস্কৃতি ধরে?
স্বাধীনতা পেতে দিল মা-বোন
সম্ভ্রম বিসর্জন,
সে দেশের নারী কী করে ছাড়ে
সম্মান অকারণ?
ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে
অর্জিত স্বাধীনতা,
দুর্নীতি তার সর্বোচ্চ মূল্য—
এ-কি মানবতা?
বীরগাঁথা এ বাংলাদেশে
দেখতে চাই না আর,
বৈষম্যের নির্মমতায়
দুর্বলের চিৎকার।
মুহাম্মদ নূরে আলম







