Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাTuesday , 16 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

মাটির মানুষ, জনগণের নেতা — এডভোকেট ফজল মুল্লার মানবিক উদ্যোগ।

Link Copied!

মাটির মানুষ, জনগণের নেতা — এডভোকেট ফজল মুল্লার মানবিক উদ্যোগ।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর কৈকুরি গ্রামের এক ব্যতিক্রমী দৃশ্য দেখলেন এলাকাবাসী। ব্রিজের মাথায় মাটি না থাকায় কৃষকদের ভ্যান গাড়ি ও ঠেলাগাড়ি নিয়ে চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়। এ অবস্থায় সমস্যার সমাধানে সরকারের বরাদ্দ বা অন্য কারও সাহায্যের অপেক্ষা না করে নিজেই মাঠে নেমে পড়লেন গণ অধিকার পরিষদের নেতা এডভোকেট ফজল মুল্লা।

স্থানীয়রা জানান এবং স্থির চিত্রে লক্ষ করা যায় কাস্তে হাতে গামছা বেঁধে নিজেই মাটি কেটে মাথায় করে ভরাট করেন ব্রিজের গুড়াই। পাশে কয়েকজন লোক উপস্থিত থাকলেও মূল দায়িত্ব পালন করেন তিনি নিজেই। তার এ উদ্যোগে কৃষকদের চলাচলের দুর্ভোগ অনেকটা লাঘব হয়।

এ যেন এক বাস্তব চিত্র— “কৃষকের সন্তান হয়ে কৃষকের কষ্ট বোঝা”।

জানা যায়, এডভোকেট ফজল মুল্লা বাজিতপুর সরারচর কৈকুরির মুল্লা বাড়ির কৃতি সন্তান। তিনি গণ অধিকার পরিষদের বাজিতপুর উপজেলার সাবেক আহ্বায়ক এবং বর্তমানে কিশোরগঞ্জ জেলা সহ-আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এলাকাবাসীর মতে, এই উদ্যোগ একটি দৃষ্টান্তমূলক মানবিক কাজ হিসেবে থেকে যাবে। কৃষকের জন্য কৃষকের সন্তান নিজ হাতে শ্রম দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অনেক নেতার জন্যই অনুকরণীয় হতে পারে।

বাজিতপুর প্রতিনিধি /বার্তাবাহক কিশোরগঞ্জ

Click to listen highlighted text!