Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাFriday , 22 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

২৫ কোটি বৃক্ষ রোপণের ঘোষণা, রশিদাবাদে বিএনপি নেতার বৃক্ষরোপণ কর্মসূচি

Link Copied!

২৫ কোটি বৃক্ষ রোপণের ঘোষণা, রশিদাবাদে বিএনপি নেতার বৃক্ষরোপণ কর্মসূচি

কিশোরগঞ্জ জেলা বিএনপির জনপ্রিয় নেতা ভিপি খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) এর উপস্থিতিতে রশিদাবাদ ইউনিয়নে যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট ২০২৫) এ কর্মসূচির আওতায় বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে ভিপি সোহেল বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি চারাগাছ রোপণ করবে। এই উদ্যোগ বাস্তবায়নে আমাদের সবার সহযোগিতা প্রয়োজন।”

এ সময় উপস্থিত ছিলেন রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল মেম্বার, ডাক্তার দেলোয়ার, ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর, সাধারণ সম্পাদক সোহেলসহ স্থানীয় নেতৃবৃন্দ। স্থানীয় যুব সমাজকে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন খালেদ সাইফুল্লাহ সোহেল।

বার্তাবাহক কিশোরগঞ্জ
২২ আগস্ট ২০২৫ইং

Click to listen highlighted text!