হোসেনপুরের শাহেদল ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় ৬ প্রার্থী
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৫ নম্বর শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ঘিরে স্থানীয় রাজনীতিতে তৎপরতা বেড়েছে। ইতিমধ্যে সম্ভাব্য পাঁচ প্রার্থীর নাম স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।
স্থানীয়ভাবে প্রচারিত তালিকা অনুযায়ী, চেয়ারম্যান পদে আলোচনায় থাকা ব্যক্তিরা হলেন—সাবেক সভাপতি ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী কামরুল হাসান বাদল, বর্তমান চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান আবুল হাসিম (সবুজ), বিএনপির বর্তমান সভাপতি আবু বকর সিদ্দিক, জামায়াতে ইসলামীর সভাপতি রফিকুল ইসলাম এবং বিশিষ্ট সমাজসেবক ও জাতীয় পর্যায়ে সম্মানাপ্রাপ্ত ক্রীড়াবিদ মিজানুর রহমান স্বপন।
মো. ফিরোজ উদ্দিন বর্তমানে শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ২০২১ সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন।
চেয়ারম্যান পদকে কেন্দ্র করে ইউনিয়নে রাজনৈতিক তৎপরতাও বাড়ছে। কামরুল হাসান বাদল কে নিয়ে যুবসমাজের মাঝে আগ্রহ লক্ষণীয়,তাদের ভাষ্যমতে তিনি দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন,মানুষের সমস্যা সমাধানে তিনি সক্রিয় সবসময়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা আরও বাড়তে পারে। তবে শেষ পর্যন্ত কারা প্রার্থী হবেন, তা নির্ভর করবে দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী প্রক্রিয়ার ওপর।






