কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আলোচনা। চায়ের আড্ডা থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান, সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিতে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। দলীয় মনোনয়ন, সাংগঠনিক অবস্থান ও জনসমর্থনকে কেন্দ্র করে সরব হয়ে উঠছেন তাঁদের কর্মী-সমর্থকেরাও।
উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহী হিসেবে স্থানীয়ভাবে আলোচনায় রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের ছয় নেতা। তাঁরা হলেন—হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন, কিশোরগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম।কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল্লাহ কায়সার শহিদ, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের দুই বারের সাবেক সদস্য মাসুদ আলম।
কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক জৈন উদ্দিন এবং এনসিপির কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক জাকির হোসেন।
দলীয় মনোনয়ন ঘিরে নানা সমীকরণে
সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক ও সাংগঠনিক পরিচিতির কারণে তাঁদের নিয়ে স্থানীয় পর্যায়ে আগ্রহ তৈরি হয়েছে। তবে কে কোন দলের মনোনয়ন পাবেন, তা এখনো নিশ্চিত নয়। সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত এবং সম্ভাব্য প্রার্থীদের আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করছে পরবর্তী পরিস্থিতি।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের সাংগঠনিক তৎপরতা, কর্মী-সমর্থকদের সক্রিয়তা এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ নির্বাচনী আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দলীয় মনোনয়ন চূড়ান্ত হলে এবং বিভিন্ন পক্ষের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হলে হোসেনপুরের নির্বাচনী চিত্র আরও স্পষ্ট হবে।
ভোটার ১ লাখ ৭২ হাজার ৭৭১ জন
প্রাপ্ত তথ্যচিত্র অনুযায়ী, হোসেনপুর উপজেলায় মোট ভোটার ১ লাখ ৭২ হাজার ৭৭১ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৮৭ হাজার ৮০৭ জন এবং নারী ভোটার ৭৬হাজার ৭৮৪ জন।
বিপুলসংখ্যক ভোটারের এই উপজেলায় সম্ভাব্য প্রার্থীদের সাংগঠনিক সক্ষমতা, স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা, নির্বাচনী পরিবেশ এবং ভোটারদের প্রত্যাশা শেষ পর্যন্ত নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতে পারে।

তবে আলোচনায় থাকা ছয় নেতার সবাই নির্বাচনে অংশ নেবেন কি না, তাঁরা কে কোন দলের মনোনয়ন পাবেন কিংবা কেউ স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। নির্বাচন কমিশনের তফসিল, সংশ্লিষ্ট দলের মনোনয়ন এবং প্রার্থীদের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তাঁদের চূড়ান্ত প্রার্থী হিসেবে বিবেচনা করা যাচ্ছে না।

নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন ও সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক তৎপরতা নিয়ে নতুন তথ্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।
বার্তাবাহক ডেস্ক
ছবি সম্পাদনা: আমিরুউদ্দীন






