ঢাকাTuesday , 27 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কেবল ২৪০০ টাকা ছিলো ইস্যু,আধিপত্য ছিলো ইমরান হত্যার আসল রহস্য।

Link Copied!

কিশোরগঞ্জে মাত্র ২৪০০ শত টাকার পাওনাকে কেন্দ্র করে মো. ইমরান মিয়া (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে টেপ করে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা সদরের মারিয়া ইউনিয়নের পেয়ারা ভাঙ্গা নাটবাড়ি মোড়ে কালামের বাড়ির সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত ইমরান মিয়া মারিয়া ইউনিয়নের কাতিয়াচর গ্রামের মৃত আব্দুল শাহিদের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইমরান মিয়া অভিযুক্ত কালামের কাছে ২৪০০ টাকা পাওনা ছিলেন। পাওনা টাকা আনতে আজ সোমবার সকালে কালামের বাড়িতে যান ইমরান। তবে কালামকে বাড়িতে না পেয়ে তিনি ফিরে আসেন। পরে কেন সকালে কালামের বাড়িতে গিয়েছেন— এই নিয়ে ক্ষিপ্ত হয়ে কালাম সন্ধ্যায় ইমরানকে ফোন করে তার বাড়ির সামনে আসতে বলেন। ইমরান সেখানে পৌঁছালে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে কালাম ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে ইমরানের পেটে ও বুকে উপর্যুপরি তিনটি আঘাত (স্টেপ) করে। কালামের স্ত্রী ইমরানকে ধরে রাখেন। চুরিকাঘাতে ইমরান রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় ইমরানকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত কালাম পলাতক এবং এসব ঘটনার মাস্টারমাইন্ড পার্শ্ববর্তী গ্রামের তানভীর আহমেদ ওরুপে লিসন দনাইল গ্রামের বাসিন্দা, তার পরিকল্পনায় এ কাজ সম্পূর্ণ হয়েছে দাবী করছেন নাম না প্রকাশ করা একাধিক ব্যাক্তি,তারা জানায় ও ইয়াবা সেবন করে, হারুয়া থাকে,সকল অপকর্মে সে যুক্ত আধিপত্য বিস্তার ছিলো বড় ইস্যু, পাওয়ার দেখায়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি ঘাতক কালামকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে ও তদন্ত করে বাকি বিষয়গুলা জানা যাবে।

 

বার্তাবাহক ডেস্ক