ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. ইতিহাস
  6. কিশোরগঞ্জ
  7. খেলা
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জামায়াতে ইসলামী
  12. বঙ্গবন্ধু
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. বীর মুক্তিযোদ্ধা
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে অভিযান, ৫ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

Bartabahok
আগস্ট ৯, ২০২৫ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!


কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে অভিযান, ৫ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

 

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ শহরে নিরাপদ খাদ্য আইনে পরিচালিত অভিযানে ৫টি খাদ্য প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। শুক্রবার (৯ আগস্ট) শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, শহরের কালিবাড়ী মোড়ে অবস্থিত জয়কালি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানী হাউস-এ খাবারে তেলাপোকার উপস্থিতি এবং রান্নাঘরের ভেতর অস্বাস্থ্যকর টয়লেট রাখার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

গাইটাল এলাকার আল মাসুম ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন এবং মানবদেহের জন্য ক্ষতিকর অননুমোদিত কৃত্রিম রং ব্যবহারের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

গৌরাঙ্গবাজারের মদন গোপাল সুইস কেবিনকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুতের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বড়বাজার জাহাঙ্গীর মোড়ে অবস্থিত শ্রী রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার-কে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, বত্রিশ এলাকার এ. টি. ফ্লাওয়ার মিলস-কে অনিবন্ধিত অবস্থায় ময়দা বাজারজাত করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিতভাবে বাজার মনিটরিং করা হবে।

সূত্র: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ