ঢাকাMonday , 19 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

অষ্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যুবদল নেতা মাহবুব আলম আক্তার

Link Copied!

অষ্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যুবদল নেতা মাহবুব আলম আক্তার

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি গোলাপ 

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় যুবদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম আক্তার। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে মাহবুব আলম আক্তার বলেন, “সারা দেশের মধ্যে অষ্টগ্রামে যে সম্প্রীতি ও নিরাপত্তা দেখলাম, তা আর কোথাও নেই। আমি পূজা উদ্‌যাপন কমিটিকে সাধুবাদ জানাই।”

তিনি আরও বলেন, পূজা উদ্‌যাপনে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এদিন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন মাহবুব আলম আক্তার। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে তিনি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের খোঁজখবর নেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।