টঙ্গীতে ট্রাভেল ব্যাগে যুবকের ৮ খণ্ড লাশ উদ্ধার
গাজীপুরের টঙ্গী স্টেশন রোডের ফুটপাতে একটি ট্রাভেল ব্যাগ থেকে মোঃ অলি (৩৫) নামে এক যুবকের মাথাবিহীন ৮ খণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টায় টঙ্গী পূর্ব থানা পুলিশ ব্যাগটি থেকে লাশের টুকরো উদ্ধার করে।
নিহত অলি নরসিংদী সদর উপজেলার করিমপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। আঙুলের ছাপ থেকে সিআইডি তার পরিচয় নিশ্চিত করে। পুলিশ ধারণা করছে, রাতের শেষ দিকে দুর্বৃত্তরা লাশটি ব্যাগে ভরে রাস্তার পাশে ফেলে যায়। ঘটনাটি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
বার্তাবাহক কিশোরগঞ্জ
৯ ই আগস্ট ২০২৫






