ঢাকাSunday , 27 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

মিঠামইন ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন এবং পরিবেশের প্রতি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মিঠামইন উপজেলার ঘাগড়া আব্দুর গনি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের এড হক কমিটির সভাপতি অ্যাডভোকেট কাউছারুল আলম ভূইয়ার সভাপতিত্বে
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শামসুজ্জামান ভূঁইয়া রিটু, ঘাগড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাজমুল হাসান ভূঁইয়া , বাংলাদেশ হেফাজত ইসলামী কেন্দ্রীয় নেতা মাওলানা শেরজাহান মুমিনী , আওয়ামী লীগ সরকার পতনের মুখ্য সমন্বয়ক আকরাম হোসেন রাজ , ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আইয়ুব আলী, বিদ্যালয়ের সাবেক সভাপতি ওমর ফারুক ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী রতন শিকদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র বিশ্বাস, এড হক কমিটির অভিভাবক সদস্য ধন মিয়া, বিএনপি’র নেতা এরশাদুল হক, ঘাগড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক স্বপন মিয়া, সাবেক অভিভাবক সদস্য সোহরাব হাসান ভূঁইয়া,ঘাগড়া ইউনিয়ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি সাবলু , সাবেক ছাত্র তোফাজ্জল হোসেন , ডাক্তার আলাউদ্দিন, শিক্ষার্থী সিনথিয়া আক্তার প্রমূখ্য। কোরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক বাহাউদ্দিন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্যের অন্যতম প্রধান শর্ত হলো শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, মানসম্মত পাঠদান এবং শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বিত দায়িত্ববোধ। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি তাদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে পরিবার ও বিদ্যালয়কে একসাথে কাজ করতে হবে।

এডভোকেট কাউছারুল আলম ভূইয়া বলেন শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। তিনি অভিভাবকদের সন্তানদের পড়াশোনার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখার পাশাপাশি তাদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

আকরাম হোসেন রাজ – শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধির পাশাপাশি পাঠদানে নিয়মিততা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

শেরজাহান মুমিনী বলেন একটি বিদ্যালয়ের উন্নয়ন শুধু শিক্ষক বা বিদ্যালয় কর্তৃপক্ষের একার দায়িত্ব নয়। প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় সমাজের সম্মিলিত প্রচেষ্টায় একটি বিদ্যালয়কে আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ, অভিভাবকদের সম্পৃক্ততা এবং বিদ্যালয়কে আরও সুন্দর ও আধুনিক শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।