Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাMonday , 20 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

শিশুর সঙ্গে অসদাচরণের অভিযোগে দোকানদারের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

Link Copied!

নিকলীতে শিশুর সঙ্গে অসদাচরণের অভিযোগে দোকানদারের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা।

 

ওমর ফারুক | স্টাপ রিপোর্টার বার্তাবাহক

কিশোরগঞ্জের নিকলী উপজেলার রোদার পুড্ডা বাজারে এক শিশুর সঙ্গে অসদাচরণের অভিযোগে মো. জয়নাল আবেদীন নামে এক মুদি দোকানদারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ জুলাই) নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রেহেনা মজুমদারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তের বিরুদ্ধে এক শিশুর সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ ওঠে। অভিযোগের পর বিষয়টি তদন্ত ও শুনানির জন্য ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হয়। আদালতে অভিযুক্ত অভিযোগ স্বীকার করলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের প্রাসঙ্গিক ধারায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

Click to listen highlighted text!