ইটনায় ড্রেনের পানিতে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু
বার্তাবাহক কিশোরগঞ্জ |১৬ই আগস্ট ২০২৫ইং
কিশোরগঞ্জের ইটনায় বাড়ির সামনে খেলতে গিয়ে ড্রেনের পানিতে পড়ে হাবিবা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বেলা পৌনে ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমগ্রাম আলিয়া মাদ্রাসা হাটিতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া হাবিবা মালয়েশিয়া প্রবাসী জুয়েল মিয়ার একমাত্র কন্যা।
হাবিবার চাচাতো ভাই হাফেজ নাঈম আহমেদ জানান, দুপুরে বাড়ির সামনেই খেলা করছিলো হাবিবা। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত বাড়ির পাশে ড্রেনের পানিতে পড়ে যায় সে।
পরে উঠানে ও বাড়ির পাশে তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় বাড়ির এক সদস্য ড্রেনের পানিতে হাবিবার নিথরদেহ ভেসে থাকতে দেখেন।
তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল ঘটনাটি নিশ্চিত করেছেন।
……….







