Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাTuesday , 7 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জ এক্সপ্রেস রক্ষায় সাংসদদের উদ্যোগ, রেল মন্ত্রণালয়ে যাচ্ছে ডিও লেটার

Bartabahok
July 7, 2026 12:27 pm
Link Copied!

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যেন নেত্রকোনায় স্থানান্তর করা না হয়, সেই দাবিতে আন্দোলনকারীদের কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাৎ হয়েছে।

সাক্ষাৎকালে সংসদ সদস্য আন্দোলনকারীদের আশ্বস্ত করে জানান, আজ ৭ জুলাই  কিশোরগঞ্জ জেলার ছয়জন সংসদ সদস্যের পক্ষ থেকে এ বিষয়ে রেল মন্ত্রণালয়ে একটি ডিও (ডেমি-অফিসিয়াল) লেটার পাঠানো হবে। এতে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বর্তমান রুটে বহাল রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।

আন্দোলনকারীরা আশা প্রকাশ করেন, জেলার ছয়জন সংসদ সদস্যের সমন্বিত উদ্যোগের মাধ্যমে কিশোরগঞ্জবাসীর ন্যায্য দাবি বাস্তবায়িত হবে। একই সঙ্গে কিশোরগঞ্জের জনগণের দীর্ঘদিনের চাহিদার আলোকে ভবিষ্যতে জেলার জন্য আরও একটি নতুন আন্তঃনগর ট্রেন বরাদ্দ হবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
আন্দোলনকারীরা কিশোরগঞ্জবাসীকে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ থেকে জেলার স্বার্থ রক্ষার আন্দোলনে পাশে থাকার আহ্বান জানান।

 

বার্তাবাহক কিশোরগঞ্জ

 

Click to listen highlighted text!