ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. ইতিহাস
  6. কিশোরগঞ্জ
  7. খেলা
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জামায়াতে ইসলামী
  12. বঙ্গবন্ধু
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. বীর মুক্তিযোদ্ধা
আজকের সর্বশেষ খবর

ত্রুটিপূর্ণ প্রি-পেইড ত্রুটিপূর্ণমিত্রুটিপূর্ণটারত্রুটিপূর্ণ স্থাপনের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

Bartabahok
আগস্ট ৭, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ত্রুটিপূর্ণ প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

রিপোর্ট
বার্তাবাহক কিশোরগঞ্জ

 

ত্রুটিযুক্ত প্রি-পেইড কার্ড মিটার স্থাপনের প্রতিবাদে কিশোরগঞ্জ সদর উপজেলার আখড়া বাজার ব্রিজ সংলগ্ন মুক্তমঞ্চে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় এক মানববন্ধনের আয়োজন করেন পিডিবির বিদ্যুৎ গ্রাহকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রি-পেইড মিটার ব্যবহারে নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন তারা। মিটার চালু রাখতে একাধিক নাম্বার চাপতে হয়, ভুল হলে সংযোগ বিচ্ছিন্ন হয় এবং পুনরায় চালুর জন্য টাকা দিয়ে ‘টেম্পার টুকেন’ নিতে হয়, যা সময় ও অর্থের অপচয় ঘটায়।

অটো গ্যারেজ মালিক জুয়েল মিয়া অভিযোগ করেন, ২০ কিলোওয়াট পার হলেই মিটার বন্ধ হয়ে যায়, ফলে অটো চার্জ দিতে না পারায় বাণিজ্যিক ক্ষতির মুখে পড়তে হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রউফ বলেন, “অভিযোগগুলো ভিত্তিহীন। প্রি-পেইড মিটার পদ্ধতি অনেক দেশেই চালু আছে। বাংলাদেশে নতুন হওয়ায় কিছুটা বিভ্রান্তি দেখা দিচ্ছে। আমরা সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছি।”