ঢাকাThursday , 22 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

Link Copied!

https://youtu.be/jrVEjCqCB24?si=ce6mum2ZddBA2L7X

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়ায় সোনালী স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তৌফিকুল ইসলাম (ভিপি তৌফিক)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন পিপিএম, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল হক হীরা, লুৎফুর রহমান মোফাজ্জল, মো. রফিকুর রহমান তারা, ইলিয়াস উদ্দিন চুন্নু ও মো. হাবিবুর রহমান ভূঁইয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান খান সুমন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বৃত্তি প্রদান ও সংবর্ধনার মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে মেধা তালিকায় স্থান পাওয়া কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

বার্তাবাহক কিশোরগঞ্জ