তারিখ: ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ | ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ মহররম ১৪৪৭ হিজরি | মঙ্গলবার
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের ‘জুলাই ঘোষণাপত্র পাঠ’ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এই অনুষ্ঠানের আয়োজন করেছে অন্তর্বর্তীকালীন সরকার, যা অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং সালাহ উদ্দিন আহমদ।
বিষয়টি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

সোমবার (৪ আগস্ট) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। রাত ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে বৈঠকটি শেষ হয় রাত সাড়ে ১০টায়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বার্তাবাহক কিশোরগঞ্জ






