Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাFriday , 11 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

Link Copied!

কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে মো. হেলিম (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় খোকন মিয়া (৪০) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের বৈরাটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হেলিম ওই ইউনিয়নের নামাপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। তাঁর চার বছর, দুই বছর ও নয় মাস বয়সী তিনটি সন্তান রয়েছে। আহত খোকন মিয়া একই বাড়ির সাইদুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৬টার দিকে হেলিম খোকন মিয়াসহ আটজনের একটি শ্রমিক দল নিয়ে পাশের নামাপাড়া গ্রামে ধনিয়াপাতা সংগ্রহ করতে যান। কাজের একপর্যায়ে হঠাৎ আকাশ অন্ধকার হয়ে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে হেলিম গুরুতর আহত হন। বিকট শব্দে পাশে থাকা খোকন মিয়াও অজ্ঞান হয়ে পড়ে যান।
পরে সঙ্গে থাকা শ্রমিক ও স্থানীয়রা দুজনকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলিমকে মৃত ঘোষণা করেন। আহত খোকন মিয়ার চিকিৎসা চলছে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, বজ্রপাতে হেলিমের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

বার্তাবাহক ডেস্ক

Click to listen highlighted text!