Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাTuesday , 19 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসে চুরি-ছিনতাই

Link Copied!

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসে চুরি-ছিনতাইকারীর দৌরাত্ম্য, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসে চুরি-ছিনতাইকারীর দৌরাত্ম্য, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা

কিশোরগঞ্জ শহরের আলোর মেলায় অবস্থিত সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসে চুরি ও ছিনতাইকারীর দৌরাত্ম্যে আতঙ্কে দিন কাটাচ্ছে শিক্ষার্থীরা। সন্ধ্যার পর থেকেই এ এলাকা যেন পরিণত হয়েছে চোর-ছিনতাইকারীদের অভয়াশ্রমে।

স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষার্থীরা মুদি বা স্টেশনারি দোকানে কিছু কিনতে গেলেই আগে থেকে উৎ পেতে থাকা ছিনতাইকারী চক্র তাদের মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নিচ্ছে। শুধু তাই নয়, ছাত্রাবাসের পানির পাইপলাইন, বৈদ্যুতিক বাল্ব, এমনকি ওয়ালে ফিটিং করা রাইজারের লোহার খাঁচা পর্যন্ত তুলে নিয়ে যাচ্ছে চোরেরা।

স্কুল কর্তৃপক্ষ ও হল সুপার জানিয়েছেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে পার্শ্ববর্তী ম্যাজিস্ট্রেট কোয়ার্টারগুলো খালি হয়ে পড়ায় সেগুলোতে আশ্রয় নিয়েছে চোর-ছিনতাইকারীরা। এরই মধ্যে ১৪ আগস্ট (২০২৫) হাবিবুল্লাহ ও শাওন নামে দুই শিক্ষার্থী বাইরে থেকে খাতা-কলম কিনে গেইটে প্রবেশের সময় ছিনতাইকারীদের কবলে পড়ে। তাদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। শিক্ষার্থীরা চিৎকার করলেও ছিনতাইকারীদের ভয়ে কেউ এগিয়ে আসেনি।

এ অবস্থায় এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষ মনে করছেন, অবিলম্বে ছাত্রাবাসে নিরাপত্তা প্রহরী নিয়োগ করা অত্যন্ত জরুরি। নতুবা অস্ত্রধারী ছিনতাইকারীদের দৌরাত্ম্যে যেকোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।

এলাকাবাসীর প্রত্যাশা, মাননীয় জেলা প্রশাসক দ্রুত পদক্ষেপ নিয়ে ছাত্রাবাসসহ পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবেন।

বার্তাবাহক কিশোরগঞ্জ

১৯শে আগস্ট ২০১৫ইং

Click to listen highlighted text!