Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাSunday , 5 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

জুলাই পদযাত্রার অংশ হিসেবে ২৭ জুলাই কিশোরগঞ্জে আসছেন এনসিপির নাহিদ ইসলাম ও নাসীর উদ্দীন পাটোয়ারী

Link Copied!

দেশব্যাপী চলমান ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ জুলাই কিশোরগঞ্জ সফরে আসছেন নাহিদ ইসলাম এবং নাসীর উদ্দীন পাটোয়ারী।
দলীয় সূত্রে জানা গেছে, সফরকালে তারা কিশোরগঞ্জে পদযাত্রায় অংশগ্রহণ করবেন এবং স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। এ উপলক্ষে জেলা পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে কর্মসূচিকে সফল করতে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে।
জেলা এনসিপির নেতারা জানান, এই পদযাত্রার মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, গণঅভ্যুত্থানের চেতনা তুলে ধরা এবং একটি গণমুখী রাষ্ট্র বিনির্মাণের বার্তা পৌঁছে দেওয়া হবে।
কিশোরগঞ্জে নাহিদ ইসলাম ও নাসীর উদ্দীন পাটোয়ারীর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের আশা করছেন আয়োজকরা,

এছাড়াও থাকবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃত্ব।

Click to listen highlighted text!