Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাSaturday , 4 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বিন্নাটিতে অটোরিকশাসহ নিখোঁজ শাহজাহান মিয়া

Link Copied!

কিশোরগঞ্জের বিন্নাটি ইউনিয়নের কুট্রাগড় (বড়বাড়ী) এলাকার বাসিন্দা মো. শাহজাহান মিয়া (৫০) নিখোঁজ হয়েছেন। তিনি মৃত তারা মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার জুমার নামাজ আদায়ের পর শাহজাহান মিয়া তার নিজস্ব অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। শনিবার সকাল ৭টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবার আরও জানায়, তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে, ফলে তার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এ ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

কোনো সহৃদয় ব্যক্তি যদি শাহজাহান মিয়ার সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:
📞 ০১৭৫২-৬৯৪৮০০
📞 ০১৯৫১-৩২৫৭১৮

Click to listen highlighted text!