https://www.facebook.com/share/v/1BbJdcR4YV/
বার্তাবাহকের ফটোকার্ড ডাউনলোড করে ভুল ক্যাপশন: বিভ্রান্তি এড়াতে কর্তৃপক্ষের ব্যাখ্যা—
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বার্তাবাহক’-এর একটি ফটোকার্ড ডাউনলোড করে সেটির সঙ্গে ভুল ও বিভ্রান্তিকর ক্যাপশন ব্যবহার করে প্রচার করার বিষয়টি আমাদের নজরে এসেছে। এতে পাঠক ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ায় বিষয়টি পরিষ্কার করতে এই ব্যাখ্যামূলক সংবাদ প্রকাশ করা হলো।
বার্তাবাহকের প্রকাশিত ফটোকার্ডে চেয়ারম্যান প্রার্থী মঞ্জুরুল হক মঞ্জু-কে ঘিরে গ্রেপ্তার সংক্রান্ত একটি বক্তব্য তুলে ধরা হয়েছিল। কিন্তু পরবর্তীতে ওই ফটোকার্ডটি ডাউনলোড করে মূল বক্তব্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ/ভুল ক্যাপশন যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়।
এতে করে এমন একটি ধারণা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে যে, ওই ভুল ক্যাপশনটি বার্তাবাহক কর্তৃক প্রকাশিত বা অনুমোদিত। বিষয়টি সঠিকভাবে পরিষ্কার করার স্বার্থেই বার্তাবাহক এই ব্যাখ্যা প্রকাশ করতে বাধ্য হয়েছে।
বার্তাবাহকের ফটোকার্ড ব্যবহার করে কোনো ব্যক্তি বা পেজ যদি নিজস্ব ক্যাপশন যুক্ত করে প্রকাশ করে, তার দায় সংশ্লিষ্ট প্রকাশকারীর। বার্তাবাহকের মূল ফটোকার্ডের বক্তব্য পরিবর্তন করে বা ভিন্ন অর্থ দাঁড় করিয়ে প্রচার করা অনভিপ্রেত এবং এতে পাঠক বিভ্রান্ত হতে পারেন।
পাঠকদের প্রতি অনুরোধ—বার্তাবাহকের কোনো সংবাদ বা ফটোকার্ড অন্য কোথাও দেখতে পেলে মূল পোস্ট ও ক্যাপশন যাচাই না করে সেটিকে বার্তাবাহকের বক্তব্য হিসেবে গ্রহণ করবেন না।
এর আগে 
https://www.facebook.com/share/v/1BbJdcR4YV/
প্রচারিত সংবাদ ফটোকার্ড ,তবে দুঃখজনক হলেও সত্য বিষয়টি মাদক মামলায় সরাসরি গ্রেফতার দাবীতে সামজিক যোগাযোগ মাধ্যমে নিউজ টি ডাউনলোড করে মনগড়া ক্যাপশনে ব্যাবহার করা হয়েছিল।তবে ওনার নামে এইসব বিষয়ে রাজনৈতিক বা ঘটনাক্রমে অনেক মামলা ছিলো বলে জানা যায়,কিন্তু গ্রেপ্তারকৃত দাবীর সাথে সাংর্ঘষিক হওয়ায় সর্তকবার্তা আমরা লিখতে বাধ্য হয়েছি,অনুগ্রহ করে বার্তাবাহকের পক্ষে অপতথ্য থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
সবার জ্ঞতার্থে জানিয়ে রাখি যে,ব্যাবসায়িক/ প্রতিষ্ঠানিক অনিয়মের অভিযোগে তিনি নারায়ণগঞ্জ থেকে আটক হয়,পরে মতিঝিল থানায় গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন মতিঝিল থানার এসআই শহিদুল ইসলাম। আর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে গ্রামের বাড়িতে থাকা এসিসহ মালমাল জব্দ হয় পরে ১৪ সেপ্টেম্বর ভোর বেলায় তা উদ্ধার করে প্রশাসন।
মঞ্জুরুল হক মঞ্জু হলেন কিশোরগঞ্জ সদর উপজেলা ৭ বিন্নাটি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, সামনে স্থানীয় নির্বাচন করার জন্য ইতিমধ্যে প্রচার প্রচারণা চালিয়ে আসছেন তিনি।আইনি সকল প্রস্তুতি ঠিকঠাক থাকলে তিনি নির্বাচনে অংশগ্রহণের আশা প্রকাশ করছেন শুভাকাঙ্ক্ষীদের।
বার্তাবাহক ডেস্ক | ১৫ সেপ্টেম্বর ২০২৬






