Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাThursday , 3 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নিকলীতে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

Link Copied!

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পুকুরে ডুবে মো. আশিক (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার দামপাড়া ইউনিয়নের সুন্দরবন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশিক ওই গ্রামের মো. তানজিল মিয়ার ছেলে এবং পোস্ট মাস্টার মো. তাজুল ইসলামের নাতি।
স্থানীয় সূত্রে জানা যায়, আশিকের বাবা তানজিল মিয়া জীবিকার প্রয়োজনে চট্টগ্রামে বসবাস করেন। মায়ের অসুস্থতার খবর পেয়ে তিনি পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে আসেন। দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে আশিক পানিতে ডুবে যায়।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নিকলী থানায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিকলী থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

বার্তাবাহক ডেস্ক | কিশোরগঞ্জ নিকলী সংবাদ

Click to listen highlighted text!