ঢাকাSunday , 20 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জে পুলিশের ঝটিকা অভিযান, অনলাইন জুয়াসহ গ্রেপ্তার ২১

এইচ এম এরশাদ
September 20, 2026 11:25 pm
Link Copied!

কিশোরগঞ্জ জেলা পুলিশের ঝটিকা অভিযানে বিভিন্ন বয়সী ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, জুয়া ও অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে কিশোর ও মিজানুর রহমান নামে দুজনের নাম জানা গেছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বিভিন্ন বয়সী তরুণদের মধ্যে অনলাইন জুয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেকে জুয়ায় আসক্ত হয়ে পড়ছেন। এর সঙ্গে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের যোগসূত্রও পুলিশের পর্যবেক্ষণে উঠে এসেছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার ২১ জনকে জিজ্ঞাসাবাদ ও নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের মধ্যে যারা পেশাদার জুয়াড়ি নন এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে না, তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে ছেড়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, জুয়া ও অনলাইন জুয়ার মাধ্যমে অপরাধ বিস্তারের কোনো সুযোগ দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


পুলিশ জানিয়েছে, জুয়া ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের পাশাপাশি এসব কর্মকাণ্ডের মাধ্যমে সংঘটিত অন্যান্য অপরাধের বিষয়েও নজরদারি বাড়ানো হয়েছে।
পুলিশের এ ধরনের অভিযান জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার রোধের পাশাপাশি শহর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।