ঢাকাThursday , 14 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না : জিএম কাদের

Link Copied!

আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না : জিএম কাদের
বার্তাবাহক ২৪ই আগস্ট ২০২৫ বৃহস্পতিবার 

আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, “আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না।”

বুধবার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলা শাখার মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জিএম কাদের অভিযোগ করেন, তার এবং দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বহু মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের জামিনও দেওয়া হচ্ছে না। তিনি বলেন, “একজন দোষীকে শাস্তি দিতে দশজন নিরাপদ মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে। বাড়ি-ঘর ও অফিসে আগুন দিয়ে, মামলা-হামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না।”

তিনি আরও যোগ করেন, “আমরা বর্তমান সরকারের অপকর্মের বিরোধিতা করছি, ঝুঁকি নিয়ে জনগণের পক্ষে কথা বলছি। সরকারের জুলুম-নির্যাতনের ভয়ে আমরা থেমে যাবো না।”

সম্প্রতি জাতীয় পার্টির আরেক অংশ লাঙ্গল প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে—এ প্রসঙ্গে কাদের বলেন, “আমাদের লাঙ্গল অন্য কাউকে দিতে চাইলে আমরা রাজপথে আন্দোলন করবো। যারা ভূমিকা রাখতে পারবে তারাই জাতীয় পার্টির প্রকৃত নেতা।”