ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. ইতিহাস
  6. কিশোরগঞ্জ
  7. খেলা
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জামায়াতে ইসলামী
  12. বঙ্গবন্ধু
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. বীর মুক্তিযোদ্ধা
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

বার্তাবাহক কিশোরগঞ্জ
আগস্ট ১৯, ২০২৫ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

কিশোরগঞ্জ সদর উপজেলার সগড়া জামতলা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ হারেজ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডিত হারেজ সগড়া জামতলা গ্রামের মৃত নূর ইসলামের ছেলে।

অভিযান পরিচালনা শেষে দণ্ড কার্যকর করে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

বার্তাবাহক কিশোরগঞ্জ

১৯শে আগস্ট ২০২৫ইং