Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাSunday , 17 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

আমার জন্মভূমি

এইচ এম এরশাদ
August 17, 2025 1:48 pm
Link Copied!

আমার জন্মভূমি
—এইচ এম‌ এরশাদ

দাপুনিয়া তুমি আমার প্রাণ,
নরসুন্দার তীরে গাঁথা ভালোবাসার গান।
এই মাটিতে প্রথম হাঁটা, প্রথম ধরা কলা,
মাটিতেই শিখেছি জীবন গড়ার ছলা।

তুমি আমার জন্মভূমি আমার পরিচয়,
তোমার মাটির গন্ধে আজও মন বিভোর হয়।
সবুজ ক্ষেতের মাঝখানে শিশির ভেজা ঘাস,
সেই স্মৃতিগুলোই আজো দেয় শান্তির আশ্বাস।

নরসুন্দা নদীর নরম ঢেউ,
শৈশব যেন আজও বয়ে নিয়ে যায় তেউ।
পাখির কূজন গাছের ছায়া,
তুমি আমার কবিতা, তুমি চিরপ্রিয় মায়া।

যেখানে থাকি দাপুনিয়া রয়ে
বুকে গাঁথা ছবি হয়ে সুর হয়ে বয়ে।
তোমার আকাশ তোমার ধান,
তুমি যে আমার প্রথম ও শেষ সন্ধান।

Click to listen highlighted text!