ঢাকাSaturday , 18 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

করিমগঞ্জে তরুণীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য।

Link Copied!

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরকান্দা গ্রামে এক তরুণীর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার ১৮ জুলাই  দুপুর আনুমানিক ২টার দিকে চরকান্দা গ্রামের মো. দ্বীন ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। নিহত তরুণীর নাম লিজা (১৮)। তিনি বেড়াতে এসে ওই বাড়িতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।


স্থানীয়রা জানান, বাড়ির একটি কক্ষে তরুণীকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়। পরে তার মরদেহ পাওয়া যায়। মো. দ্বীন ইসলাম নিহত লিজার ফুপা বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে করিমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বার্তাবাহক কিশোরগঞ্জ