Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাThursday , 7 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

গাঁজাসহ চারজন আটক, মোবাইল কোর্টে দণ্ড

Bartabahok
August 7, 2025 2:48 pm
Link Copied!

কিশোরগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে ২০০ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৬ আগস্ট) কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক হন মো. রোকন (৪৫), খায়রুল ইসলাম (৩০), মো. নাজমুল (২৭) ও আরিফুল হাসান (২৬)।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম, মো. রিয়াদ হোসেন ও নিলুফা আক্তার রুপার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বার্তাবাহক কিশোরগঞ্জ
প্রতিনিধি

Click to listen highlighted text!