পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে সিজারিয়ান অপারেশন সেবা চালু।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন থেকে প্রতি মঙ্গলবার সিজারিয়ান অপারেশন (C-Section) কার্যক্রম চালু হতে যাচ্ছে। সিজারিয়ান অপারেশনের জন্য উপযুক্ত এবং অপারেশনে ইচ্ছুক গর্ভবতী মায়েদের জন্য এ সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।
সেবা গ্রহণে আগ্রহী গর্ভবতী মায়েদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি/এএনসি রুম (রুম নং–০৭) অথবা ইমার্জেন্সি রুম (রুম নং–২৪)-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
পাশাপাশি, দক্ষ মিডওয়াইফদের মাধ্যমে ২৪ ঘণ্টা বিনামূল্যে স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) সেবা চালু থাকবে।
গর্ভবতী মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের এই উদ্যোগ।
আপনার পরিচিত গর্ভবতী মা ও পরিবারের সদস্যদের কাছে তথ্যটি পৌঁছে দিন। সচেতনতা বাড়ান, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সহযোগিতা করুন।
সেবার স্থান: পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সিজারিয়ান অপারেশন: প্রতি মঙ্গলবার, সম্পূর্ণ বিনামূল্যে
নরমাল ডেলিভারি: প্রতিদিন ২৪ ঘণ্টা, সম্পূর্ণ বিনামূল্যে।
নিরাপদ মাতৃত্ব ও সুস্থ শিশুর প্রত্যাশায়~
ডাঃ মুশফিকুর রহমান রাজিব
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।






