ঢাকাWednesday , 15 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বিন্নাটি ইউনিয়নের শীর্ষ মাদক কারবারি ডিম কাদের গ্রেফতার।

Link Copied!

কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের শীর্ষ মাদক কারবারি ডিম কাদের কালোটিয়া বাজার থেকে গ্রেফতার। দীর্ঘ দিন মাদক কারবারের সাথে জড়িত কাদের কালোটিয়া বাজার  এলাকায় ডিমের আড়ৎদার হিসেবে দোকান নিয়ে তার আড়ালে গোপন ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিলেন, পুলিশের গোয়েন্দা অনুসন্ধানে তার গতিবিধি পর্যবেক্ষণের মাধ্যমে গ্রেফতার করা হয়।

জানা যায়, ১৫ জুলাই সকালে গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নির্ণয় করে কালোটিয়া বাজারে ডিমের আড়ৎ এ তাকে ও তার সহযোগীদের গ্রেপ্তার করতে সক্ষম হয় ওসি মিজানুর রহমান মিজান। এ বিষয়ে বিন্নাটি ইউনিয়ন পরিষদের দফাদার লিটন চন্দ্র সরকারের সূত্রে জানা যায়, মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে কাদের। কত পিস ইয়াবা পেয়েছে প্রশ্নে তিনি যেমন বলেন ” আমাদের তো নিয়েছে উছিল্লাহ,এরা আগেই প্ল্যান করে রেখেছিল এবং এর আগে দুইদিন এসে দারগা ইয়াবাও নিয়েছে কাদিরের কাছ থেকে। ওরা সিভিলে এসেছে তাই আমাদের নিয়েছে কারণ যাতে আমরা(দফাদার লিটন ও গ্রাম পুলিশ দুলাল) বলতে পারি এরা প্রশাসনের লোক,আমাদের বলছে পরিষদে থাকতাম আমাদের পরিষদ থেকে নিয়ে গেছে: এটা হলো তাদের পরিকল্পনা। (ডিম কাদেরের গোডাউনে) আমরা চেয়ারে বসে রয়েছি হেরা(ওসি) জিগ্যেস করছে তল্লাশি করেছে হেরাই সব কিছু করছে।তবে কত পিছ ইয়াবা পেয়েছে সেটা আমাদের বলে নি আমাদের বলছে শুধু পাইছি।কে ধরছে জানতে চাইলে লিটন বলেন এস আই মিজান ও আরো একজন, এবং তারা আগে থেকে পরিকল্পনা করে রেখেছেছিলো”।

আড়ৎ এর কাছাকাছি গ্রাম্য ডাক্তার জাহাঙ্গীর বলেন ” পুলিশে ধরে নিয়ে গেছে ডিম কাদেরকে মাদক নিয়ে।এ ছাড়াও স্যোসাল মিডিয়ার তথ্যমতে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতারের একাধিক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে এবং তাদের নিয়ে যাওয়ার সময় বাজারে উপস্থিত জনতাকে প্রশাসন এ বিষয়ে নিশ্চিত করেছেন।

বিষয়টি নিয়ে নাম না প্রকাশ করতে চাওয়া একাধিক ব্যাক্তির তথ্যমতে সে দীর্ঘদিন ধরে এ কাজে লিপ্ত এবং তার কাছ থেকে ইয়াবা না ক্রয় করলে মাদকসেবিদের ভিডিও ভাইরাল করে দিতো যার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আছে।এলাকাবাসী বলছেন প্রভাবশালীদের হস্তক্ষেপে কথা বলতে ভয় পান তারা।এলাকায় এ কারবারে তরুণ ও যুব সমাজের জীবন এখন হুমকির মুখে।কেউ মুখ খুলতে চাইলে তাদের হুমকি ধমকি দেওয়া হয়।

তবে কাদেরের নামে রয়েছে একাধিক মামলা, নানা ঘটনায় সে ইতিমধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও বিতর্কিত।