ঢাকাThursday , 15 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

করিমগঞ্জে মাদকসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড

Link Copied!

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদক সেবন ও মাদকদ্রব্য রাখার দায়ে নজরুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার নোয়াবাদ ইউনিয়নের মাটিকাটা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত হাফিজের ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে মুসলিমার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে মাদক সেবন এবং সঙ্গে দুই পিস ইয়াবা রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারার অপরাধে একই আইনের ৩৬(৫) ধারায় তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর শিরোনাম সহ গুছিয়ে সংবাদ