Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাTuesday , 19 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

মিঠামইনে ৬০০ প্রতিবন্ধী ও বিধবাকে এককালীন অনুদান প্রদান

Link Copied!

মিঠামইনে ৬০০ প্রতিবন্ধী ও বিধবাকে এককালীন অনুদান প্রদান

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের ৬০০ জন প্রতিবন্ধী ও বিধবার জীবনমান উন্নয়নে এককালীন অনুদান প্রদান করা হয়েছে। ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন (সিটিএম) প্রকল্পের প্রোডাক্টিভ ইকোনোমিক ইনক্লুশন (পিইআই) পাইলট সার্ভিস কর্মসূচির আওতায় প্রত্যেককে ৪৫ হাজার টাকা করে এ অনুদান দেয়া হয়।

এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অবহিতকরণ ও অনুদান চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্মসচিব) আয়েশা আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার ও সিভিল সার্জন ডা. অভিজিত শর্ম্মা। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খানের সঞ্চালনায় প্রকল্পের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন সিটিএম প্রকল্প-পিইআই পাইলট সার্ভিস-রিক টীম লিডার এম এ রব পাটওয়ারী।

অনুষ্ঠানে হাওর অঞ্চলের সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের অংশ হিসেবে ৩৫৯ জন প্রতিবন্ধী ও ৮১২ জন বিধবা নারীসহ মোট ১১৭১ জনের মধ্যে ৬০০ জনকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় মিঠামইন উপজেলার ৭টি ইউনিয়নের উপকারভোগীদের নিয়ে জীবন দক্ষতা, আর্থিক সাক্ষরতা, ব্যবসায়িক দক্ষতা ও অন্যান্য বিষয়ে ৫ দিনের কর্মশালা শেষে এ অনুদান প্রদান করা হয়েছে।

বার্তাবাহক কিশোরগঞ্জ
১৯ আগস্ট ২০২৫

Click to listen highlighted text!