ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. ইতিহাস
  6. কিশোরগঞ্জ
  7. খেলা
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জামায়াতে ইসলামী
  12. বঙ্গবন্ধু
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. বীর মুক্তিযোদ্ধা
আজকের সর্বশেষ খবর

নির্বাচনে অংশ নিলে উপদেষ্টার পদ ছাড়বেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

Bartabahok
আগস্ট ১৪, ২০২৫ ৩:২০ পূর্বাহ্ণ
Link Copied!

নির্বাচনে অংশ নিলে উপদেষ্টার পদ ছাড়বেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

 

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানিয়েছেন, আসিফ শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলে উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন।

তিনি বলেন, “নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আগ্রহ আছে। কীভাবে করবো বা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, সেটার নিশ্চয়তা নেই। তবে নির্বাচন করলে বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করবো।”

তফসিলের আগে নাকি পরে পদত্যাগ করবেন, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি বলে জানান তিনি। এছাড়া নির্বাচন করলে শিক্ষার্থীদের নতুন দল এনসিপিতে যোগ দিয়ে তাদের প্রার্থী হবেন কি-না, সেটিও নিশ্চিত নন।

কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন—এনসিপির নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে—তা নিয়েও এখনও সিদ্ধান্ত নেননি তিনি।

সরকারের অন্য উপদেষ্টাদের নির্বাচন বা রাজনীতিতে অংশ নেওয়ার ইচ্ছা থাকলে তাদেরও পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, “যারাই নির্বাচন করবে বা রাজনীতি করার ইচ্ছা আছে, তাদের কারোরই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না। এটা যে কেবল আমি বা মাহফুজ আলম—এরকম না ইস্যুটা। আরও অনেকেই আছেন, যাদের রাজনৈতিক পদ-পদবীও ছিল। আমার মনে হয় যে তাদের কারোই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না।”

বার্তাবাহক কিশোরগঞ্জ
১৪ ই আগস্ট ২০২৫