listen to this
র্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের কারোর বিপক্ষেই খেলতে হয়নি আর্জেন্টিনাকে। এমন টুর্নামেন্টের পথ স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দেয়—ফিফার পরিকল্পনা ও পরিচালনা কি সত্যিই সব দলের জন্য সমান ছিল?
যখন একই টুর্নামেন্টে বিতর্কিত রেফারিং, প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত এবং তুলনামূলকভাবে সুবিধাজনক পথ নিয়ে বারবার আলোচনা হয়, তখন ফিফার নিরপেক্ষতা ও প্রতিযোগিতার স্বচ্ছতা নিয়ে ফুটবলপ্রেমীদের মনে সংশয় তৈরি হওয়াই স্বাভাবিক।
ফুটবল কোনো দলের জন্য বিশেষ সুবিধার মঞ্চ হতে পারে না। এই খেলার মূল ভিত্তি ন্যায্য প্রতিযোগিতা, স্বচ্ছতা এবং জবাবদিহি। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ফিফার প্রতি প্রত্যাশা—প্রতিটি দল যেন সমান সুযোগ পায় এবং প্রতিটি সিদ্ধান্তে নিরপেক্ষতার প্রতিফলন ঘটে।
বার্তাবাহক কিশোরগঞ্জ







