Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাFriday , 5 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জ বাফার গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে লাগামহীন অনিয়ম-দুর্নীতি

Link Copied!

কিশোরগঞ্জ বাফার গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে লাগামহীন অনিয়ম-দুর্নীতি।

বার্তাবাহক কিশোরগঞ্জ/৫ সেপ্টেম্বর ২০২৫ইং

কিশোরগঞ্জ সদরের বিন্নাটি ইউনিয়নে অবস্থিত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) আঞ্চলিক গুদাম (বাফার) থেকে জেলায় সাত উপজেলার ৮৬ জন ডিলারের মাঝে ইউরিয়া সার বরাদ্দ দেওয়া হয়। এ গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুলের বিরুদ্ধে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

সার বরাদ্দ

জেলা কৃষি অফিস জানায়, চলতি সেপ্টেম্বর মাসে হোসেনপুরে ৪০৯ মেঃ টন, কিশোরগঞ্জ সদরে ৫৩৪ মেঃ টন, পাকুন্দিয়ায় ৭৬১ মেঃ টন, করিমগঞ্জে ৫৫২ মেঃ টন, তাড়াইলে ২৫৮ মেঃ টন, নিকলীতে ৫৩ মেঃ টন ও কুলিয়ারচরে ৩৪২ মেঃ টনসহ মোট ২৮০৯ মেঃ টন সার বরাদ্দ দেওয়া হয়েছে। এ গুদামে ঘোড়াশাল ও ফেঞ্চুগঞ্জ কারখানার উৎপাদিত সার এবং আমদানিকৃত বিসিআইসির “বল” সার মজুদ থাকে।

গোপন চুক্তি ও সার কেলেঙ্কারি

অভিযোগ অনুযায়ী, ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল পছন্দের ডিলারদের ভালো মানের ঘোড়াশাল সার দেন এবং তা সরাসরি কারখানা থেকে ডিলারের গুদামে পৌঁছে যায়। বিনিময়ে তিনি প্রতি বস্তায় ২০ টাকা করে নেন। যারা এতে রাজি নয়, তাদের দেওয়া হয় বহুদিন ধরে পড়ে থাকা নিম্নমানের “বল” সার।

চিকন ইউরিয়া সার এপ্রিল থেকে সরবরাহ বন্ধ হওয়ায় নজরুল এখন ঘোড়াশালের সারকেই অবৈধ আয়ের প্রধান উৎসে পরিণত করেছেন।

কৃষক ও ডিলারদের অভিযোগ

কৃষকদের অভিযোগ, বস্তা থেকে ঝরে পড়া ইউরিয়া নতুন বস্তায় ভরে আবার বাজারজাত করা হয়। এজন্য গুদামে গোপনে রাখা হয়েছে একটি প্যাকিং মেশিন। এছাড়া ডিলাররা অভিযোগ করেন, তিনি শুধু আপনজন ডিলারদেরই সরাসরি কারখানা থেকে সার সরবরাহ করেন।

ভূয়া বিল ও সিসি ক্যামেরা কৌশল

গুদামের শক্তিশালী জেনারেটর সচল না থাকলেও মাসের পর মাস ভুয়া বিল দেখিয়ে জ্বালানি খরচ আত্মসাৎ করা হচ্ছে। উচ্চক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা মনিটরে না দিয়ে নজরুল নিজের মোবাইলে সংযুক্ত করে রেখেছেন, যাতে দূরে থেকেও গুদামের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারেন।

রাজনৈতিক রং বদল

সহকর্মীদের অভিযোগ, নজরুল সময় ও পরিস্থিতি বুঝে রাজনৈতিক রং বদল করে থাকেন। শেরপুরে কর্মরত অবস্থায়ও তার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে প্রমাণ মিললেও বহাল তবিয়তে থেকে যাচ্ছেন।

নিজস্ব লোক নিয়োগ

এ বাফারে দৈনিক হাজিরায় কর্মরত তিনজন শ্রমিকের মধ্যে দুজনই নজরুলের নিজস্ব লোক।

অভিযোগ নিয়ে প্রতিবেদক তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

 

Click to listen highlighted text!