Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাThursday , 14 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ডিএমটিসিএল নিয়োগ পরীক্ষা স্থগিত!

Bartabahok
August 14, 2025 4:28 am
Link Copied!

ডিএমটিসিএল নিয়োগ পরীক্ষা স্থগিত, পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভের ঘোষণা
ঢাকা, ১৩ আগস্ট ২০২৫

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে দেশের পলিটেকনিক শিক্ষার্থীরা। এই ঘটনার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন।

সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসসি ইঞ্জিনিয়ারদের করা একটি ‘অযৌক্তিক’ রিটের কারণে ডিএমটিসিএলের সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে, দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদ উন্মুক্ত করার দাবিতে এবং ‘ষড়যন্ত্রের প্রতিবাদে’ দেশের সব পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ক্যাম্পাসের দক্ষিণ গেইটে তারা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করবে।

এই প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের নিয়োগ পরীক্ষার দ্রুত আয়োজন এবং ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানাবেন।

 

বার্তাবাহক/ ১৪ই আগস্ট ২০১৫/বৃহস্পতিবার

 

Click to listen highlighted text!