নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা উপলক্ষে এনসিপির সমাবেশ আজ

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা উপলক্ষে এনসিপির সমাবেশ আজ
📍 স্থান: কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করেছে এক বিশাল সমাবেশ, যেখানে ঘোষণা করা হবে “নতুন বাংলাদেশের” ইশতেহার।
সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা যেমন চট্টগ্রাম, কক্সবাজার, গাইবান্ধা, কুষ্টিয়া, চাঁদপুর ও নোয়াখালী থেকে নেতাকর্মীরা ঢাকায় ছুটে আসছেন। দলটির ফেসবুক পেজে ঢাকামুখী বাসযাত্রার একাধিক ছবি প্রকাশ করা হয়েছে।
তবে দুপুর নাগাদ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকলেও ধীরে ধীরে জমায়েত বাড়ছে।
গতকাল শনিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজকের সমাবেশে নতুন ইশতেহার ঘোষণার কথা জানান।
প্রতিবেদন: বার্তাবাহক কিশোরগঞ্জ

