ঢাকাFriday , 16 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

আড়াইহাজারে ভাড়া বাসা থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার, স্ত্রী আটক

Link Copied!

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভাড়া বাসা থেকে নাদিম আকন্দ (৩৬) নামে এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী গ্রামের একটি টিনের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় অভিযুক্ত হাকিম মোল্লা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত নাদিম আকন্দ কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার উত্তর জাঙ্গালিয়া এলাকার জসিমউদ্দিনের ছেলে। তিনি আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, গত ১৪ অক্টোবর থেকে নাদিম নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে দড়ি সত্যভান্দী গ্রামের বাতেনের ভাড়া দেওয়া একটি টিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে বাতেনের ছেলে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী অবস্থায় নাদিমের লাশ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নাদিমের স্ত্রী খাদিজার সঙ্গে নড়াইল জেলার হাকিম মোল্লার দীর্ঘদিনের সম্পর্ক ছিল বলে জানা গেছে। এ সম্পর্কের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে হত্যার প্রকৃত কারণ ও ঘটনায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে আটক করা হয়েছে। অভিযুক্ত হাকিম মোল্লা পলাতক রয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিহতের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর জানা যাবে।

 

বার্তাবাহক ডেস্ক